ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মালিবাগে শম্পা জুয়েলার্সে আলোচিত ৫০০ ভরি সোনা চুরির রহস্য উদঘাটন, ডিবির অভিযানে চারজন গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মালিবাগে শম্পা জুয়েলার্সে আলোচিত ৫০০ ভরি সোনা চুরির রহস্য উদঘাটন, ডিবির অভিযানে চারজন গ্রেফতার রাজধানীর ফরচুন শপিংমলে আলোচিত সেই চুরির দৃশ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে অবস্থিত শম্পা জুয়েলার্সে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের পর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষিত তিন সদস্যের চোরদল ওই চুরিতে সরাসরি অংশ নেয়। তাদের দুজন বোরকা পরে রশি বেয়ে ভবনের ভেতরে প্রবেশ করে, অপরজন নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করে। দোকানের তালা ভেঙে তারা স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে চুরি করা সোনা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
 

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এক আসামির বাড়ির উঠানের খড়ের গাদা সরিয়ে নিচ থেকে দেড়শ ভরির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের কাছ থেকেও কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
 

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
 

ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার রাতে জানান, বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
 

তদন্ত সূত্রে জানা যায়, ৮ অক্টোবর রাত ৩টার দিকে ফরচুন শপিংমলের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে চোররা ভেতরে প্রবেশ করে এবং দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্সের শাটার ভেঙে ভেতরের স্বর্ণালংকার চুরি করে।
 

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন তিনি। পরদিন সকালে খবর পেয়ে এসে দেখেন, দোকানে থাকা প্রায় ৫০০ ভরি সোনা ও ৪০ হাজার টাকা চুরি হয়েছে। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব ও ১০০ ভরি বন্ধকি স্বর্ণালংকার ছিল। বর্তমান বাজারমূল্যে যার পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
 

এ ঘটনায় তিনি অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করেন, যা পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুততম সময়ে এমন বড় চুরির রহস্য উদ্ঘাটন ডিবির একটি বড় সাফল্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।