ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০১:৫০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 

নিহতরা হলেন ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুর মহল্লার নওসেদ আলীর দুই ছেলে—মিলন (৬০) ও আলম (৫৫)। তারা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিনের সমর্থক ছিলেন বলে জানা গেছে। নিহতদের ছোট ভাই ইয়াসিন আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে আব্দুস সালাম তুহিন ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। তিন দিন আগে তুহিনপন্থীরা প্রতিদ্বন্দ্বী পক্ষের তিনজনকে মারধর করলে উত্তেজনা চরমে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের অনুসারীরা পাল্টা আক্রমণ চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
 

সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গুরুতর আহত আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মিলন ও আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
 

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে বিএনপির দুই গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের ফল বলে জানিয়েছে। তবে স্থানীয় নেতাদের দাবি, সংঘর্ষের পেছনে রাজনীতি নয়, বরং দীর্ঘদিনের স্থানীয় আধিপত্য ও জমিসংক্রান্ত বিরোধই মূল কারণ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।