ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু: তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৬:৪৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৬:৪৩:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু: তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টাকে মিরপুরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। রোম থেকে আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অধ্যাপক ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। অতীতেও দেশে কেমিক্যাল কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি এখনো অবৈধভাবে এ ধরনের বিপজ্জনক কারখানা পরিচালনা করে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব আরও জানান, সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বৈধ লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র ছিল কি না— তা যাচাইয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।