ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১১:৫৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১১:৫৭:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকালে দেশটির মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। খবর এএফপির।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে (২২৩০ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২ দশমিক ৫ মাইল) পশ্চিমে। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

এদিকে মুসাখেল এবং আশেপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পের পর তীব্র কম্পন অনুভূত হয়েছে।

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের মুসাখেল জেলা থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাকিস্তান ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ জন নিহত হয়।

এছাড়া ২০০৫ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং প্রায় ৩৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।