ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ভোটের মতো সংস্কার ও বিচারের টাইমলাইন ঘোষণা চান হাসনাত আবদুল্লাহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১০:০২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১০:০২:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
ভোটের মতো সংস্কার ও বিচারের টাইমলাইন ঘোষণা চান হাসনাত আবদুল্লাহ ছবি: সংগৃহীত
নির্বাচনের মতোই দেশের কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমা ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৮ জুন) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, সরকার যেভাবে ভোটের জন্য ফেব্রুয়ারি নির্ধারণ করেছে, তেমনি সংস্কার ও বিচারের জন্যও টাইমলাইন ঘোষণা করা উচিত। শহীদদের উদ্দেশ্য ছিল ক্ষমতা নয়, বরং দেশে প্রকৃত পরিবর্তন আনা, যেখানে আলেম-ওলামাদের সম্মান থাকবে, বাক-স্বাধীনতা বজায় থাকবে এবং টাকার বিনিময়ে কেউ ক্ষমতা কিনতে পারবে না।
 
তিনি আরও বলেন, ক্ষমতা জনগণের কাছে আমানত, তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দায় স্বীকার না করা পর্যন্ত কোনো পুনর্মিলনের সুযোগ নেই।
 
প্রতিহিংসার রাজনীতি পরিহার করে তিনি বলেন, রাজনীতি শত্রু তৈরির জায়গা নয়, বরং শত্রুকে বন্ধু বানানোর চর্চা। সভায় এনসিপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।