ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারি ফরিদা আখতারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৪২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৪২:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামার হুঁশিয়ারি ফরিদা আখতারের ছবি: সংগৃহীত
কীটনাশককে ‘বিষ’ আখ্যা দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রচারণায় ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ এবং তা খাদ্য উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামতে হবে।
 
শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে বুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলন এই সম্মেলনের আয়োজন করে।
 
ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে, গরু-ছাগল ঘাস খেতে পারছে না। আগাছানাশক ছিটিয়ে ঘাস মেরে ফেলা হচ্ছে, যা পরে বিষে পরিণত হচ্ছে। এই পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধশালী দেশ। চাইলে এটিকে আরও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’
 
সম্মেলনে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ।
 
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।