ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নোয়াখালীতে গ্যাস লিকেজে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৫৪:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
নোয়াখালীতে গ্যাস লিকেজে আগুনে দগ্ধ দুই শিশুর মৃত্যু সংগৃহীত ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাইবোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছোট ভাই তুর্য (৪) এবং শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বড় বোন অদ্রিবা (৮) মারা যায়।
 

ঘটনাটি ঘটেছিল গত ১ অক্টোবর রাত ৮টার দিকে, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোড এলাকার রাহাত মঞ্জিলে। ভাড়া বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন—পিতা কুমুদ চন্দ্র নাথ (৪৪), মা সবিতা রানী নাথ (৩২), এবং তাদের দুই সন্তান অদ্রিবা ও তুর্য।
 

নিহত শিশুদের পিতা কুমুদ চন্দ্র নাথ জানান, রান্নাঘরের গ্যাস চুলার সুইচ খোলা থাকায় ঘরে গ্যাস জমে ছিল। এ অবস্থায় পূজা করার জন্য প্রদীপ জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, দেয়াল ও জানালার কাঁচ ভেঙে যায়, এবং সবাই দগ্ধ হন।
 

দগ্ধ চারজনকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
 

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম জানান, গ্যাস লিকেজে দগ্ধ দুই শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।