ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অমিক্রন প্রতিরোধে তিন মাসব্যাপী সচেতনতামূলক অভিযান শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩১:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চট্টগ্রামে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অমিক্রন প্রতিরোধে তিন মাসব্যাপী সচেতনতামূলক অভিযান শুরু ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিড-১৯-এর অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। শনিবার (২৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) চত্বরে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এই ঘোষণা দেন।
 
মেয়র বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একসাথে তিনটি ভাইরাল রোগ মোকাবিলা করা—অমিক্রন এক্সবিবি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া। এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সিজনাল হলেও, প্রস্তুতি ও সচেতনতা ছাড়া ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
 
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে এবং কর্মীদের মনিটরিং জোরদার করা হয়েছে। একইসাথে জনগণের সহযোগিতা চেয়ে মেয়র বলেন, সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকা রাখতে হবে।
 
দীর্ঘদিন একই ধরনের ওষুধ ব্যবহারে মশা রেজিস্টেন্ট হয়ে ওঠার অভিযোগের বিষয়ে মেয়র বলেন, ইউকে ও শিকাগোর গবেষণালব্ধ নতুন মশা নিধন ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে এবং ইতিবাচক ফল পাওয়া গেছে।
 
চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে কমিশনার না থাকলেও কার্যক্রম থেমে নেই বলে জানান মেয়র। স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, সুপারভাইজারসহ সকলে ওয়ার্ডে কাজ করছেন। স্থানীয় নেতৃবৃন্দ ও মহল্লা সরদারদেরও সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
 
চমেক হাসপাতালে বর্তমানে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও সবাই সুস্থ আছেন বলে তিনি জানান।
 
মেয়র জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, নাগরিকদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমা পানি দূর করা, মশারি ব্যবহার, ফুলহাতা জামা-প্যান্ট পরিধান ও ধর্মীয় স্থানেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
 
তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উপর দায় চাপিয়ে না দিয়ে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা পরিষ্কার রাখতে হবে—এতেই রক্ষা পাবে শহর ও জনগণ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।