ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চুক্তি ভেঙে দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি ইসরায়েলের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১১:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১১:১৬:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
চুক্তি ভেঙে দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি ইসরায়েলের ছবি: সংগৃহীত
চলমান বন্দি বিনিময় চুক্তির আওতায় থাকা সত্ত্বেও দুই প্রখ্যাত ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এরা হলেন কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়া এবং আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালের পরিচালক ড. মারওয়ান আল-হামস।
 
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত ২৭ ডিসেম্বর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে ড. হুসাম আবু সাফিয়াকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, ২১ জুলাই সিভিলিয়ান ছদ্মবেশে চারজন ইসরায়েলি আন্ডারকভার এজেন্ট ড. মারওয়ান আল-হামসকে অপহরণ করে নিয়ে যায়।
 
চিকিৎসকদের এই আটক অব্যাহত রাখাকে আন্তর্জাতিক আইন ও যুদ্ধকালীন মানবিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।