ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নিহত জেনারেলদের জানাজায় তেহরানে জনসমুদ্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:২৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:৩০:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
নিহত জেনারেলদের জানাজায় তেহরানে জনসমুদ্র
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি হামলায় নিহত ইরানি কমান্ডার এবং বিজ্ঞানীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) জানাজায় অংশ নিতে দেশটির রাজধানীতে উপস্থিত হয়েছেন লাখ লাখ মানুষ।
 
জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
 
শনিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ইরানের রাজধানী তেহরানের শহরের কেন্দ্রস্থল ইনকেলাব চত্বরে এই বিশাল জানাজা শুরু হয়, যা ১১ কিলোমিটার দূরে অবস্থিত আজাদি স্কয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এই জানাজায় পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকসহ ৬০ জনের কফিন স্থান পায়। কফিনগুলো ইরানের জাতীয় পতাকায় মোড়ানো ছিল এবং অনেকের ছবি ও সামরিক পোশাক সংবলিত ব্যানারও প্রদর্শিত হয়।
 
জানাজার আগে শোক র‌্যালীতে অংশ নেন কয়েক লাখ ইরানি। এসময় তারা ‘ইসরাইল ধ্বংস হোক’, ‘আমেরিকা ধ্বংস হোক’— স্লোগান দেন এবং নানা প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানাজায় অংশ নিয়ে ‘শহীদদের প্রতি ইরানি জাতির অকৃত্রিম শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসা’ তুলে ধরেন।
 
পরে এক এক্স (টুইটার) বার্তায় তিনি লিখেন, ‘আজ ইরানের দেশপ্রেমী জনতা তাদের সবচেয়ে নিষ্ঠাবান ও দেশপ্রেমিক সন্তানদের—কমান্ডার, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, নারী ও শিশুদের—কাঁধে তুলে নিয়েছে। আজ ইরানের সাহসী জনগণ, তাদের এক একটি পবিত্র দেহকে বীরের মতো শ্রদ্ধার সাথে মাতৃভূমির মাটিতে সমাহিত করছে।’
 
তেহরান ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিল-এর প্রধান মোহসেন মাহমুদি এই দিনটিকে ‘ইসলামি ইরান ও বিপ্লবের ইতিহাসে এক গৌরবময় দিন’ বলে আখ্যা দিয়েছেন। এ সময় ইরান-ইসরাইল সংঘাত নিয়ে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সভাপতি আজিজি।
 
তিনি বলেন, ১২ দিনের এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে, ইরানের জাতীয় ঐক্য কতাটা শক্তিশালী। এটি একটি পরম সত্য যে, আমরা কখনও আত্মসমর্পণ করিনি, বরং সর্বদা শত্রুকে আমাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি। তিনি আরও বলেন, সহিংসতা এবং হতাহতের ঘটনা সত্ত্বেও, ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে ইরানের প্রতিপক্ষরা ইরানের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। শত্রুরা ইরানি জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে থাকবে। 
 
সূত্র: রয়টার্স।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।