ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নিউ মার্কেট বটতলায় সেনাবাহিনীর অভিযানে তিন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৩৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৩৬:১৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নিউ মার্কেট বটতলায় সেনাবাহিনীর অভিযানে তিন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার সংগৃহীত ছবি
 

ঢাকার নিউ মার্কেট এলাকার বটতলা ডাস্টবিন পয়েন্টে অভিযান চালিয়ে সেনাবাহিনী গত শুক্রবার সন্ধ্যায় তিনজন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের আজিমপুর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. পাভেল (২৭), মোহাম্মদ আলী (৫১) ও মো. আকাশ (২৫)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২.২ কেজি গাঁজা, ২৬ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন, একটি দেশীয় অস্ত্র, নগদ ২৪,২৬৪ টাকা, মেক্সিকান, ইন্দোনেশিয়ান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারত, ব্রুনাইয়ের নানা মুদ্রাসহ দুটি এটিএম কার্ড এবং একটি ডামি পিস্তল।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছিল। অভিযানের পর তাদের উদ্ধারকৃত মালামালসহ নিউ মার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগীরা নিরাপত্তা ও সুশৃঙ্খল সমাজ গঠনের দাবি জানাচ্ছে.


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।