ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

যশোরে ডাকাত দলের গোপন আস্তানায় পুলিশের অভিযান, চার যুবক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৩১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৩১:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
যশোরে ডাকাত দলের গোপন আস্তানায় পুলিশের অভিযান, চার যুবক আটক ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, ধারালো অস্ত্র, খেলনা পিস্তল ও মোটরসাইকেলসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের এসআই আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগের হাঁসের খামার থেকে চার যুবক—ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)—কে আটক করা হয়।

অভিযানকালে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, ওয়াকিটকি, পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, চাইনিজ কুড়াল, রামদা, ছুরি, হাতুড়ি, সিসি ক্যামেরা, মুখোশ, বিদেশি মদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগ ও তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এবং আইনগত প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।