ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থার নজরদারি বন্ধ করছে ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:২৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:২৫:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক সংস্থার নজরদারি বন্ধ করছে ইরান
ইরান আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশাধিকার দেবে না। সেইসাথে আইএইএকে পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন একজন শীর্ষ ইরানি আইনপ্রণেতা।

ইরানি সংসদের ভাইস স্পিকার হামিদ রেজা হাজি বাবাই শনিবার বলেছেন, ইসরায়েলি সরকার থেকে প্রাপ্ত নথিতে সংবেদনশীল স্থাপনার তথ্য আবিষ্কারের ফলে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

আয়াতুল্লাহ বেহেস্তি এবং বিচার বিভাগের শহীদ কর্মকর্তাদের সম্মানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন, æসাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৪৭ বছরের পুরনো শত্রুতার ধারাবাহিকতা। এই শত্রুতার মূল কারণ ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয়, এটি ইরানের জনগণের সাথে শত্রুতা।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ৯ কোটি জনসংখ্যার একটি শক্তিশালী জাতিকে ভয় পায়, যাদের ৭ হাজার বছরের পুরনো সভ্যতা এই অঞ্চলে আমেরিকান আধিপত্যকে অনুমোদন করবে না।”

হাজী বাবাই ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামী বিপ্লবের নেতার কৌশলগত নেতৃত্বের প্রশংসা করে বলেন, æশেষ পর্যন্ত, (ইরানের) জনগণই চূড়ান্ত অবস্থান নিয়েছিল। শত্রু যত বেশি তীব্র হবে, জনগণ তত বেশি শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানাবে।”

যুদ্ধের প্রথম দিকের দিনগুলির কথা উল্লেখ করে তিনি বলেন, শত্রুরা ইরানের ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করতে কমান্ডারদের হত্যা করার চেষ্টা করেছে- ঠিক যেমনটি তারা ১৯৮১ সালের ২৮ জুন করেছিল। তারা আয়াতুল্লাহ বেহেস্তি এবং বিচার বিভাগের কর্মকর্তাদের হত্যা করেছে এবং পরে প্রেসিডেন্ট রাপ্রেসিডেন্ট করে।

æশত্রুরা বিশ্বাস করে, ইরানকে শাসন করা যাবে না এবং খণ্ডিত করা উচিত। তারা জাতিগত উত্তেজনা বাড়ানোর লক্ষ্য রাখে এবং মিথ্যাভাবে ধরে নেয় যে, ইরানের ৭০ শতাংশ জনসংখ্যা তাদের পক্ষে থাকবে,” সবশেষে বলেন তিনি। 

সূত্র: মেহর নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।