ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দুই বছর পর গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা, সোমবার মুক্তি পাবেন জিম্মিরা: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:০৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:০৭:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
দুই বছর পর গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা, সোমবার মুক্তি পাবেন জিম্মিরা: ট্রাম্প ছবি সংগৃহীত

দুই বছর পর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় গাজা উপত্যকায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে তাদের স্বপ্নের সেই ভূমি এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ সংঘাতের অবসানে সৃষ্ট যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের আগামী সোমবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা এমন স্থানে আছেন, যা ভয়াবহ। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে আনা হবে, পাশাপাশি ২৮টি মরদেহও হস্তান্তর করা হবে।”

তিনি আরও বলেন, “আমি ইসরায়েল সফরে যাব এবং নেসেটে বক্তব্য দেব। পরে মিসরে গিয়ে চুক্তি স্বাক্ষর হবে। এই ঐতিহাসিক চুক্তির সাক্ষী হতে বিশ্বজুড়ে বহু নেতা উপস্থিত থাকবেন।”

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ টানা দুই বছর ধরে চলে। এর মধ্যে মাত্র দুই মাস যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার। এখন, যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির এই নতুন অধ্যায়ে গাজাবাসীরা ফিরছেন এক বিধ্বস্ত বাস্তবতায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।