ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:০৮:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার আটক র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার আটক
কক্সবাজারের উখিয়া থেকে র‍্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদারকে আটক করা হয়েছে।
 
আটক সিকদার প্রকাশ বলি (৪৫) উখিয়ার পালংখালি মরা আমগাছ তলার মোহাম্মদ আবুর ছেলে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব -১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
 
 
তিনি জানান, গত ১১ জুন বুধবার রাত আনুমানিক ১১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৫’তে বসবাসরত মো. রহিমুল্লাহর ছেলে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব, সন্ত্রাসী শিকদার নিজ বসতঘর থেকে ডেকে টেকনাফের রঙ্গিখালী গহীন পাহাড়ে নিয়ে যায়।
 
পরবর্তীতে অজ্ঞাত স্থান থেকে সন্ত্রাসীরা ভিকটিমের পরিবারের নিকট ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও ভিকটিমের পরিবার প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে মেরে ফেলার হুমকি দেন।
 
পরবর্তী অপহরণের এ সংবাদ পেয়ে র‍্যাব-১৫ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে গত ১৪ জুন মূল অপহরণকারী বরখাস্ত সৈনিক মো. সুমন মুন্সিকে আটক করতে সক্ষম হয়।
 
পরে তার দেওয়া তথ্যমতে গত ১৫ জুন সকাল ৭ টার দিকে র‍্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন এবং বন বিভাগের সমন্বয়ে টেকনাফ রঙ্গীখালির গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অপহরণের শিকার মো. হাফিজুল্লাহকে উদ্ধার করা হয় এবং অপহরণের কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি অন্যান্য মালামালও উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় র‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। এ অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও অপহরণ চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রকাশ বলিকে গত ২৭ জুন সন্ধ্যা র‍্যাব ১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়ার পালংখালি মরাগাছতলা থেকে আটক করতে সক্ষম হয়।এবং আটক সিকদারকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-3

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।