মস্কোতে বিমান বিধ্বস্ত, নিহত ৪
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১১:৪৪:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১১:৪৪:০৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
রাশিয়ার মস্কোতে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন।
রাশিয়ান তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৮ জুন) সকালে মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে ইয়াক-৫২ মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে পাইলট এবং প্রশিক্ষণার্থীসহ চারজন ঘটনাস্থলে নিহত হন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামক একটি কৌশল সম্পাদন করার সময় ইঞ্জিন বিকল গয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কোনো ফ্লাইট ছাড়াপত্র না নিয়েই সেভেরকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
স্টাফ রিপোর্টার