ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১১:৪০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১১:৪০:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত
মানিকগঞ্জে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সৈয়দ মো. আদদ্বীন (৬) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা ১২টার দিকে জেলা শহরের দেলোয়ার হোসেন কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আদদ্বীন মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়া নালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে শহরের কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির ছাত্র ছিল। এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে স্কুল শেষে শিক্ষার্থী আদদ্বীন ও তার মা সীমা আক্তার একটি রিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন শহরের দেলোয়ার হোসেন কলেজের সামনে এলে বেপরোয়া একটি ট্রাক রিকশাকে সজোরে ধাক্কা মারলে আদদ্বীন ছিটকে রাস্তার ওপরে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের লোকজন আদদ্বীন ও তার মাকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হলেও চালক রুবেল পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।