ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আল-আকসা চত্বরে ইহুদিদের নাচ-গানের অনুমতি দিলেন ইসরাইলি মন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ১২:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ১২:১৬:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
আল-আকসা চত্বরে ইহুদিদের নাচ-গানের অনুমতি দিলেন ইসরাইলি মন্ত্রী মসজিদ আল-আকসা। ছবি

ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের জন্য পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে নাচ, গান ও বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। খবর: আনাদোলু এজেন্সি।

ইসরাইলি টিভি চ্যানেল সেভেন জানায়, এই প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীদের আল-আকসা চত্বরে এ ধরনের কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হলো। নতুন এই নীতির আওতায় ইতোমধ্যে পুলিশ বাহিনীকে জানানো হয়েছে যেন দর্শনার্থীদের চলাচলে কোনো বাধা না দেওয়া হয়।

মন্ত্রী বেন-গেভির, যিনি নিজেও একজন বসতি স্থাপনকারী এবং ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির নেতা, তিনি বর্তমানে যুদ্ধকালীন সরকারের স্বরাষ্ট্র ও পুলিশবিষয়ক দায়িত্ব পালন করছেন। তিন সপ্তাহ আগে কয়েকটি ইহুদি ধর্মীয় সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “আমি চাই পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”

এই সিদ্ধান্তকে আল-আকসা চত্বরে প্রযোজ্য আন্তর্জাতিক ও স্থানীয় আইন-বিধির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। যদিও তার মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিশ্লেষকরা বলছেন— বেন-গেভির দায়িত্ব নেওয়ার পর থেকেই পবিত্র স্থানটিতে উসকানিমূলক কর্মকাণ্ড বেড়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।