ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের বাধা: মাঝপথ থেকে ফিরল বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: সব প্রস্তুতি সম্পন্ন আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১ সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী লেবাননের জেফতায় ইসরায়েলি বিমান হামলা: সিভিল ডিফেন্স সদস্যসহ নিহত ৩ চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা সংসদে ৯১ অধ্যাদেশ এখন স্থায়ী আইন: একদিনেই পাস হলো ২৪ বিল

পোশাক খাতে বৈচিত্র্য বাড়ছে, কমছে শীর্ষ পণ্যে নির্ভরতা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৯:২৫ পূর্বাহ্ন
পোশাক খাতে বৈচিত্র্য বাড়ছে, কমছে শীর্ষ পণ্যে নির্ভরতা ছবি: সংগৃহীত
রফতানির শীর্ষ পাঁচ পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনছে দেশের তৈরি পোশাক শিল্প। গত দুই অর্থবছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বাড়ছে উচ্চমূল্য ও বৈচিত্র্যময় পোশাকের রফতানি আয়। অর্থনীতিবিদদের মতে, এই সক্ষমতা বৃদ্ধিই বাজার প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।
 
২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাক খাতের ৪ হাজার ২৬১ কোটি ডলারের মধ্যে ৮২.৪ শতাংশ আয় এসেছিল ট্রাউজারস, টি-শার্ট, সোয়েটার, শার্ট ও আন্ডারওয়্যার থেকে। তবে পরবর্তী অর্থবছরগুলোতে এই নির্ভরতা ধীরে ধীরে কমছে।
 
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম জানিয়েছেন, হুডি, স্পোর্টসওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হওয়ায় বৈচিত্র্য বাড়ছে এবং এটি রফতানি আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
 
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পণ্যের তালিকায় নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বৈচিত্র্যকরণের সুযোগ তৈরি করবে। এতে সীমিত জ্বালানি ও মানবসম্পদ ব্যবহার করেও বেশি ভ্যালু অ্যাডেড পণ্য রফতানি করা সম্ভব হবে।
 
তবে বিকেএমইএ মনে করে, দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন। এলডিসি উত্তরণের পর বৈচিত্র্যময় পোশাকের বাজার সম্প্রসারণে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি প্রণোদনা ও নীতি সহায়তা অত্যাবশ্যক।
 
ফাস্ট ফ্যাশনের চাহিদা পূরণে দ্রুত পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাস্টমস জটিলতা ও অন্যান্য প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু: প্রথম ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী