ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৭:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ সংগৃহীত ছবি

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি কার্যক্রম মোট ছয় দিন বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার ও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
 

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চার দিন দুর্গাপূজায় সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকবে। যদিও ৪ ও ৫ অক্টোবর দুই দিন বাণিজ্য চলবে, কিন্তু ৬ ও ৭ অক্টোবর লক্ষ্মীপূজার কারণে আবারও কার্যক্রম বন্ধ থাকবে।
 

আগরতলা ইন্দো-বাংলা এক্সপোর্ট-ইমপোর্ট কমিউনিকেশন সেন্টার এ বিষয়ে একটি চিঠি দিয়ে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীদের অবহিত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান।
 

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, পূজার ছুটি শেষে আগামী ৮ অক্টোবর (বুধবার) সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
 

এদিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, পূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।