ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশে পাঠানো বীরভূমের ৬ জনকে ফেরত আনতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:৩০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:৩০:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
বাংলাদেশে পাঠানো বীরভূমের ৬ জনকে ফেরত আনতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছবি সংগৃহীত

কলকাতা হাইকোর্ট বাংলাদেশে পাঠানো বীরভূমের দুই পরিবারের ছয় সদস্যকে ফেরত আনার নির্দেশ দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব ভারতের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তাবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

কেন্দ্রীয় সরকার এর আগে সোনালী বিবিসহ ছয়জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে শুনানিতে আদালত এই পদক্ষেপকে সমালোচনা করে তা খারিজ করে দেয়। বেঞ্চ স্পষ্ট জানায়, ওই ছয়জন ভারতীয় নাগরিক এবং তাদের ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। আদালত মুলতুবি রাখার আবেদনও নাকচ করে দেয়।

গত শুনানিতে আদালত প্রশ্ন তোলে, আইন অনুযায়ী অন্তত ৩০ দিন আটক রেখে তদন্ত করা উচিত ছিল। অথচ অভিযোগ অনুযায়ী সোনালী বিবিকে ২৬ জুন বাংলাদেশে পাঠানো হয়। আদালতের প্রশ্ন ছিল, মাত্র দু’দিনে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে তারা বাংলাদেশি? এত তাড়াহুড়োর কারণ কী?

শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলা হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, যেহেতু ঘটনাটি দিল্লিতে ঘটেছে তাই কলকাতা হাইকোর্টের এখতিয়ার নেই। তিনি আরও দাবি করেন, নাগরিকত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে এবং মামলা গ্রহণযোগ্য নয়।

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোনালির পরিবার এখনও হলফনামায় প্রমাণ দিতে পারেনি যে তারা বাংলাদেশি নন। তবে বিচারপতি চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু বাঙালি বস্তি থেকে আসার কারণে কাউকে বাংলাদেশি বলা যায় না।

প্রসঙ্গত, সোনালী বিবি ও তার পরিবার প্রায় দুই দশক ধরে দিল্লির রোহিণীতে কাগজকুড়োনো ও গৃহপরিচারিকার কাজ করছিলেন। পরিবারের দাবি, জুন মাসে দিল্লি পুলিশ তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।