ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাতিসংঘে আব্বাসের অভিযোগ: গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
জাতিসংঘে আব্বাসের অভিযোগ: গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভার্চুয়াল ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে পরিণত হয়েছে। তিনি বলেন, অবৈধ বসতি সম্প্রসারণ ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে প্রায় অকার্যকর করে তুলছে।
 

বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে সাধারণ পরিষদে বক্তব্য দেন ৮৯ বছর বয়সী আব্বাস। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি সরাসরি নিউইয়র্কে উপস্থিত হতে পারেননি। ভাষণে তিনি ইসরায়েলকে ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করার অভিযোগ আনেন এবং বলেন, দুই বছর ধরে গাজায় ফিলিস্তিনিরা গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।
 

আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সহিংসতায় স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে অন্তত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত ও ১ লাখ ৬৭ হাজারের বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক লাশ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
 

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে ইসরায়েল গাজায় বেসামরিক অবকাঠামো পদ্ধতিগতভাবে ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কবরস্থান। এর আগে আরেকটি তদন্তে ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হয়।
 

ভাষণে আব্বাস হামাসেরও সমালোচনা করেন। তিনি বলেন, ৭ অক্টোবরের বেসামরিক হত্যা ও অপহরণের ঘটনা ফিলিস্তিনি জনগণ বা তাদের রাষ্ট্রগঠনের সংগ্রামকে প্রতিনিধিত্ব করে না। ভবিষ্যতে হামাস শাসন ব্যবস্থায় কোনো ভূমিকা পাবে না এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় অন্যান্য গোষ্ঠীর সঙ্গে তাদেরও অস্ত্র সমর্পণ করতে হবে।
 

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নিয়ে আব্বাস বলেন, চরমপন্থি সরকার অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে দখলদারত্ব বাড়াচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রকাশ্য লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিরা দশকের পর দশক হত্যা, গ্রেফতার, বসতি স্থাপন ও জমি দখলের শিকার হচ্ছেন।
 

ভাষণের শেষাংশে আব্বাস যুদ্ধের স্থায়ী সমাপ্তি, বন্দি বিনিময় ও গাজার জনগণের ভূমিতে টিকে থাকার নিশ্চয়তা দাবি করেন। তিনি বলেন, “যত রক্তই ঝরুক, আমাদের বেঁচে থাকার ইচ্ছা কখনও শেষ হবে না।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।