ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নিয়ন মাহমুদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৫২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৫২:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নিয়ন মাহমুদের সংগৃহীত ছবি
 

বন্ধুদের সঙ্গে সাজেক ভ্যালি ঘুরে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়ন মাহমুদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পদুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত নিয়ন মাহমুদ শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কমিশনার মতিউর রহমান আকনের ছেলে। তিনি ভ্রমণে একটি ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহার করছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন ও তার এক বন্ধু সাজেক থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে পদুয়া এলাকায় দুর্ঘটনায় নিয়ন গুরুতর আহত হন। বিকেল ৪টার দিকে তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।
 

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন শামীম হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়নের মোটরসাইকেল দুর্ঘটনার পর অন্য একটি গাড়ির চাপে তার মাথায় মারাত্মক আঘাত লাগে। পরিবারের সদস্যরা আসার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
 

এদিকে, নিয়নের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।