ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ত্রিপক্ষীয় বৈঠক কাউকে কোণঠাসা করতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৭:২৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৭:২৮:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ত্রিপক্ষীয় বৈঠক কাউকে কোণঠাসা করতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করার উদ্দেশ্যে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি সম্মেলনসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
গত ১৯ জুন চীনের কুনমিংয়ে ‘নবম চায়না-সাউথ এশিয়ান এক্সপজিশন অ্যান্ড দ্যা সিক্সথ চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন’ শীর্ষক বৈঠকের সাইডলাইনে চীন, বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে ত্রিপক্ষীয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
 
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। এ বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলো একমত।”
 
তিনি আরও জানান, ইরানে আটকে পড়া ২৬ বাংলাদেশিকে বৃহস্পতিবারের মধ্যেই পাকিস্তানে পৌঁছে দেওয়া হবে এবং সেখান থেকে তাদের করাচিতে নেওয়া হবে।
 
পূর্ববর্তী সরকারের তুলনায় ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাসের কাজ চলছে।”
 
আসিয়ান সদস্যপদ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ এখনও আসিয়ানের সদস্য হওয়ার অবস্থানে নেই, তবে সদস্য হওয়ার আগ্রহ রয়েছে।”
 
এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।