ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যশোরে পেট্রোল পাম্প দখলচেষ্টা: ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫৮:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
যশোরে পেট্রোল পাম্প দখলচেষ্টা: ইউনিয়ন বিএনপি নেতা বহিষ্কার ছবি সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি পেট্রোল পাম্প জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই এবং ব্যক্তিগত অপরাধের দায়ভার দল নেবে না।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “সুনির্দিষ্ট অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি কখনও অপরাধীকে প্রশ্রয় দেয় না।”

তবে বহিষ্কৃত আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তার দাবি, আওয়ামী লীগ আমলে সুবিধাভোগীরা নেপথ্যে থেকে মিথ্যা মামলা ও অভিযোগ সাজিয়েছেন, যার মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ২১ সেপ্টেম্বর যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, বাগআঁচড়ার ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ দখলের চেষ্টা চালাচ্ছেন আনোয়ার। মৃত মালিকের মেয়ে তনিমা খাতুন জানান, ২০২২ সালে বাবার মৃত্যুর পর আনোয়ার জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন। বর্তমানে এ সংক্রান্ত দুটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তার সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। পুলিশে খবর দিলে তারা পালিয়ে গেলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের হুমকি অব্যাহত রাখছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।