ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় কাঁপল ইউক্রেন, পাল্টা জবাবে ড্রোন আক্রমণ কিয়েভের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় কাঁপল ইউক্রেন, পাল্টা জবাবে ড্রোন আক্রমণ কিয়েভের ছবি সংগৃহীত

প্রায় অর্ধশত মিসাইল ও ৬০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনজুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতভর এই হামলায় দেশটির অন্তত ৯টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল খারকিভ, ওডেসা ও সুমি অঞ্চল। এতে অন্তত তিনজন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্যমতে, একদিনেই রাশিয়া ৭৮ বার বিমান হামলা চালায় এবং দেড়শ’র বেশি গাইডেড এরিয়েল বোমা ফেলে। সামরিক ও বেসামরিক স্থাপনা মিলিয়ে প্রায় পাঁচ হাজার হামলা চালানো হয়েছে।

পাল্টা আক্রমণ চালিয়েছে কিয়েভও। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সামারায় চারজন নিহত হন। দুই দেশের সেনাদের মধ্যে মোট ১৬৫টি ফ্রন্টলাইনে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।