ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

এবার মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:৩১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৩৭:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
এবার মৌচাক মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মৌচাক মার্কেটের সামনে পরপর দুবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কেট বন্ধ থাকায় এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর তিন-চার মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।
 
বিস্ফোরণের সময় মৌচাক মার্কেট বন্ধ থাকায় বেশির ভাগ দোকানই খোলা ছিল না, ফলে জনসমাগমও ছিল কম। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
 
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কারা, কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
 
এর আগে, গত সোমবার বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে অন্তত দুজন আহত হয়। এর ঠিক পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে ফের ককটেল ছোড়া হয়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।