ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যশোরে চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হাত-পা ভাঙল সন্ত্রাসীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ১১:০৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ১১:০৮:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
যশোরে চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হাত-পা ভাঙল সন্ত্রাসীরা ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালিকে (৪৭) চাঁদা না দেওয়ায় পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে ইউনিয়নের মান্দারতলা এলাকায় তাকে মারধর করে হাত ও পা ভেঙে ফেলে সন্ত্রাসীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী লিটন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় এ হামলা চালানো হয়। হামলার সময় অস্ত্র ঠেকিয়ে মারধর করা হয় এবং হকিস্টিক দিয়ে হাত-পা ভাঙা হয়। তবে গুলি করার আগেই স্থানীয় লোকজন চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়।

জিয়াউর রহমান আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।