ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজা সিটির মধ্যভাগে ইসরায়েলি সেনাদের প্রবেশ, ট্যাংক হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৫১:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজা সিটির মধ্যভাগে ইসরায়েলি সেনাদের প্রবেশ, ট্যাংক হামলায় নিহতের সংখ্যা বাড়ছে ছবি সংগৃহীত

ইসরায়েলের পদাতিক বাহিনী গাজা সিটির প্রায় মধ্যভাগে প্রবেশ করেছে। ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে আবাসিক এলাকায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তারা। স্থল আক্রমণের দ্বিতীয় দিনেই শহর দখলের লক্ষ্যে এ অভিযান শুরু হয়েছে বলে বুধবার (১৭ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজার গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় কয়েক ডজন ট্যাংক ও সামরিক যান ঢুকে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ট্যাংক, বুলডোজার ও সাঁজোয়া যান উত্তর গাজার শেখ রাদওয়ান এলাকার প্রান্ত দিয়ে অগ্রসর হচ্ছে। অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে ধোঁয়ার আবরণও ব্যবহার করা হয়। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে যুদ্ধ শুরুর আগে হাজার হাজার মানুষ বসবাস করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে গাজার সর্বত্র আক্রমণ বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে গাজা সিটিতেই প্রাণহানি ঘটেছে ৬১ জনের। এর আগে মাত্র দুই দিনেই গাজা সিটির দেড় শতাধিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে। হাসপাতালগুলোকেও টার্গেট করে বোমা ও গোলাবর্ষণ করা হয়, যার মধ্যে আল শিফা ও আল আহলি হাসপাতাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে প্রাণ হারান অন্তত ১৯ জন।

উল্লেখ্য, গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৬৫ হাজার ছাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।