ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মামলা সংগৃহীত ছবি
 

মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি জোট। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার নর্দান ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়।
 

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মামলায় অভিযোগ করা হয়েছে—ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সরকারি তহবিল স্থগিত করে এবং অন্যান্য পদক্ষেপ নিয়ে শিক্ষার স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের পদক্ষেপ বেআইনি এবং প্রতিষ্ঠানটির জন্য ক্ষতিকর বলে দাবি করা হয়েছে। মামলাটির আরেকটি উদ্দেশ্য হলো ইতোমধ্যে আটকে দেওয়া তহবিলগুলো ছাড় করানো।
 

মামলাকারী জোটের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থনৈতিকভাবে হুমকির মুখে ফেলতে একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব হুমকি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা, বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
 

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।