ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু আগামী ৮ জুলাই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:১৯:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু আগামী ৮ জুলাই
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৮ জুলাই। বুধবার (২৫ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ১০৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। বিপিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক বোর্ডে উপস্থিত থাকতে হবে। প্রথম দফায় ৮, ৯, ১৩ এবং ১৫ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো প্রকার তদবিরকে অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্ধারিত বিপিএসসি ফরম-১ এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত পরীক্ষার দিনে বোর্ডে ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে। ফরম ও কাগজপত্র না থাকলে কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।