ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গ্রিডে ত্রুটির কারণ ‘বাজফিড’, এখনো আধুনিকায়ন হয়নি সঞ্চালন ব্যবস্থা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১০:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১০:১০:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গ্রিডে ত্রুটির কারণ ‘বাজফিড’, এখনো আধুনিকায়ন হয়নি সঞ্চালন ব্যবস্থা
গেল রোববার রাতে হঠাৎ করে ঘটা বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে নিমজ্জিত হয় ঢাকার বড় একটি অংশ। রামপুরা সুপার গ্রিড সাবস্টেশনে ‘বাজফিড’ নামে কারিগরি ত্রুটির ফলে এ বিভ্রাট ঘটে। এতে গুলশান, বনানী, তেজগাঁও, ফার্মগেটসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় একযোগে এক ঘণ্টার বেশি সময় লোডশেডিং হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিবিপি) জানিয়েছে, রামপুরা গ্রিডের ২৩০ কেভি সাবস্টেশনে রোববার (২২ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে মেরামত শেষে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। গ্রিডে হঠাৎ এমন বিপর্যয় দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রযুক্তিগত ও পরিকল্পনাগত দুর্বলতার চিত্র সামনে এনেছে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় আধুনিকায়নের অভাব এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ঘাটতি গ্রিড ট্রিপিংয়ের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।