ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইরানের জবাবে ইসরায়েল পিছু হটেছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:২৭:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ইরানের জবাবে ইসরায়েল পিছু হটেছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ছবি: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

১২ দিনের সংঘাতের পর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক শক্ত বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় ইরানি জনগণের ঐক্য ও প্রতিরোধ গর্ব করার মতো বিষয়। প্রেসিডেন্টের ভাষায়, ‌"এই বিজয় পুরো জাতির এবং জনগণের উচিত নিজেদের সাফল্য নিয়ে গর্বিত হওয়া।"

তিনি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনীর জবাবে ইসরাইল যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে। এই সময়ে জাতির মধ্যে যে ঐক্য ও সংহতি সৃষ্টি হয়েছে, তা জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য তা ধরে রাখা জরুরি।

পেজেশকিয়ান আরও বলেন, ‌"শত্রুরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা আমাদের তুলনায় অনেক বেশি। জায়োনিস্ট শক্তির দুঃসাহসী আগ্রাসন তাদের উপর বিপুল খরচ চাপিয়ে দিয়েছে এবং এই লড়াইয়ে ইরানি জাতির মর্যাদা বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছে।"

তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসিডেন্টের মতে, ‌"ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সেবায় উৎসর্গীকৃত।" সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আঞ্চলিক ঐক্য ও প্রজ্ঞা শত্রুদের বিভাজনমূলক ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।