ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

মব ভায়োলেন্স কমেছে, নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০৩:৩৩:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
মব ভায়োলেন্স কমেছে, নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
মব ভায়োলেন্স পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যদি কোনো পুলিশ সদস্যও এতে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 
জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আগের তুলনায় অনেক বেশি সক্রিয় ও মানবিক ভূমিকা পালন করছে।
 
তবে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা শুধু সরকারের ওপর নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান উপদেষ্টা। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।