ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:৫৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:৫৫:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবি সংগৃহীত

পঞ্চগড়ের বোদায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুইটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ও সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদের নেতৃত্বে যৌথ বাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চন্দনবাড়ী এলাকার ‘মিস্টার ফুড বেকারি অ্যান্ড কনফেকশনারি’-এর মালিককে ২০ হাজার টাকা এবং দাড়ীপাড়া গ্রামের ‘নর্থ বেঙ্গল মুড়ির মিল’-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত ও প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই উৎপাদন কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন হচ্ছিল এবং কোনো ধরনের অনুমোদনও ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।