ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

উস্কানি দিলে আবারও হামলা চালানো হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৪১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৪১:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
উস্কানি দিলে আবারও হামলা চালানো হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
 
তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে।’
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচি এসব কথা বলেন।
 
এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি অনুযায়ী, ‘কাতারে অবস্থিত (যুক্তরাষ্ট্রের) আল উদেইদ ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’
 
কিন্তু কাতার সরকার জানিয়েছে, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও শুধুমাত্র একটি ঘাঁটিতে গিয়ে আঘাত হেনেছে।
 
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর জবাবে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।