ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে ইউরোপের তিন দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১১:০৭:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে ইউরোপের তিন দেশ ছবি সংগৃহীত

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইথ্রি নামে পরিচিত এই দেশগুলো আনুষ্ঠানিকভাবে জানায়, আগস্টের শেষ নাগাদ আলোচনায় কোনো সমাধান না হলে ৩০ দিনের মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
 

২০১৫ সালে ইরান এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের মধ্যে স্বাক্ষরিত যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (JCPOA) অনুযায়ী তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবেও অনুমোদিত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে, ইরান চুক্তির একাধিক শর্ত ভঙ্গ করেছে।
 

চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা হলো ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া—যার মাধ্যমে শর্ত ভঙ্গ হলে দ্রুত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব। এই ধারার ভিত্তিতেই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের উদ্দেশে এক যৌথ চিঠি পাঠিয়ে জানিয়েছে, ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা প্রস্তুত।

অন্যদিকে, তেহরান সতর্ক করেছে যে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে এর ভয়াবহ পরিণতি হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নতুন করে চাপ সৃষ্টি করলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।