ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩০ নভেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা জানা যাবে আগামী ৩০ নভেম্বর। ওই দিন নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। এর আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক খসড়া তালিকা।
 

বুধবার (২৭ আগস্ট) ইসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। এর মধ্যে ২ মার্চ প্রথম তালিকা প্রকাশিত হয়েছে, ৩১ আগস্ট প্রকাশ হবে হালনাগাদ তালিকা। আর ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে ১ নভেম্বর প্রকাশ করা হবে নতুন তালিকা। সবশেষে ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
 

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। হালনাগাদ কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। আর মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হলে ডিসেম্বরের প্রথমার্ধেই ভোটের তফসিল ঘোষণা করতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।