ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে প্রবাসীদের জন্য হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১২:০৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১২:০৬:৪০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে প্রবাসীদের জন্য হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ছবি: সংগৃহীত

মালদ্বীপের থুড্ডু আইল্যান্ডে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের প্রয়োজনীয় সেবা আরও সহজলভ্য করতে মালে না গিয়েই এ সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

রাজধানী মালে থেকে প্রায় ৭০-৮০ কিলোমিটার দূরে অবস্থিত থুড্ডু আইল্যান্ডে বর্তমানে প্রায় ৫০০ বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। তাদের সুবিধার্থে গত ২৩ ও ২৪ আগস্ট দুই দিনব্যাপী সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ক্যাম্প পরিচালিত হয়। এতে প্রায় ৫০ জন প্রবাসী ই-পাসপোর্ট, এনআইডি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডসহ নানা সেবা গ্রহণ করেন।
 

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার কার্যক্রম প্রবাসীদের সময় ও খরচ বাঁচিয়ে দ্রুত সেবা নিশ্চিত করছে। তিনি আরও জানান, শুধু থুড্ডুতেই নয়, পর্যায়ক্রমে মালদ্বীপের অন্যান্য দ্বীপেও এ ধরনের কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
 

এ সময় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা প্রবাসীদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের বিষয়ে দিকনির্দেশনা দেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কাউন্সিল সদস্য।
 

সেবা গ্রহণকারী প্রবাসীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এমন কার্যক্রম চালু রাখার দাবি জানান।

ক্যাম্প শেষে হাইকমিশনের প্রতিনিধি দল থুড্ডু আইল্যান্ডের কাউন্সিলর আহমেদ কারামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রবাসীদের বৈধকরণ, সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বাংলাদেশি পর্যটন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় কাউন্সিলর আহমেদ কারাম থুড্ডুতে বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।