ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভিয়েতনামে ঘূর্ণিঝড় কাজিকির আঘাত: নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলো ৫ লাখের বেশি মানুষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১০:৩০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১০:৩০:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ভিয়েতনামে ঘূর্ণিঝড় কাজিকির আঘাত: নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলো ৫ লাখের বেশি মানুষ ছবি: সংগৃহীত

ভিয়েতনামের উত্তর-মধ্য উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি আঘাত হেনেছে, যার প্রভাবে সোমবার (২৫ আগস্ট) থেকে শুরু হয়েছে প্রবল বাতাস ও ভারী বর্ষণ। দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে অন্তত পাঁচ লাখের বেশি মানুষকে ইতোমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়টি নঘে আন ও হা তিন প্রদেশের উপকূলে প্রবল বেগে আঘাত হানে। শুরুতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৬ কিলোমিটার, যা পরে কমে ১১৮-১৩৩ কিলোমিটার পর্যন্ত নেমে আসে। আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকির কারণে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
 

রয়টার্সের প্রতিবেদন বলছে, ঝড়ের আঘাতে মুহূর্তেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে গাছপালা উপড়ে পড়ে, রাস্তাঘাট প্লাবিত হয় এবং অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। নঘে আন প্রদেশের কুয়া লো শহরের বাসিন্দা ৪৮ বছর বয়সী ডাং জুয়ান ফুওং জানান, তিনি নিজের বাসার উপরের তলা থেকে দুই মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখেছেন, যা শহরের সড়কগুলোতে পানি ঢুকিয়ে দিয়েছে।
 

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হা তিন প্রদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং মাছের খামার ভেসে গেছে। সতর্কতা হিসেবে ভিয়েতনাম আগেই বিমানবন্দর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং ঝড় মোকাবিলায় মানুষকে সরিয়ে নিতে ব্যাপক প্রস্তুতি নেয়।
 

কাজিকিকে এ বছরের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এটি গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতোই ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। ইয়াগির আঘাতে তখন প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয় এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩.৩ বিলিয়ন ডলার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।