ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ভৈরবে গভীর রাতে মাইকে ডেকে সংঘর্ষ ও দোকানপাট লুটপাট, আহত ১০ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৫৬:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ভৈরবে গভীর রাতে মাইকে ডেকে সংঘর্ষ ও দোকানপাট লুটপাট, আহত ১০ জন ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুই পাড়ার মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং একটি মার্কেট পুড়ে গেছে। শনিবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ শুরু হয়। মারামারির সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার মোসাব্বির নামের এক যুবক বাজার থেকে বাড়ি ফেরার সময় দক্ষিণপাড়ার একটি হোটেল থেকে তার ওপর ইট ছোড়া হয়। এর পর হোটেলের লোকদের সঙ্গে তার কথাকাটাকাটি হাতাহাতিতে গড়ায়। এই খবর দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে গেলে মাইকে মারামারির ঘোষণা করা হয়।

দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় হামলা চালায়। উত্তরে উত্তরপাড়ার লোকজন প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। দক্ষিণপাড়ের লোকজন মনমরা এলাকার একটি মার্কেটে হামলা চালিয়ে কাপড়ের দোকান, ডেকোরেটর, মুদির দোকান ও ঔষধের দোকানসহ ১০টি দোকান ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টাে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব সার্কেলের সহকারী এএসপি নাজমুস সাকিব জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে উভয় পাড়াতেই তীব্র উত্তেজনা বিরাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।