ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নোয়াখালীতে স্বামী-শাশুড়ি-দেবরকে আটক রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৬:৪৮:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
নোয়াখালীতে স্বামী-শাশুড়ি-দেবরকে আটক রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ছবি সংগৃহীত

নোয়াখালীর মাইজদী পৌর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, গত শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর তিনি মাইজদী পৌর বাজারে যান। সেখানে কয়েকজন যুবক তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং পরে সমঝোতার কথা বলে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। পরে আরও কয়েকজন যোগ দিয়ে তার স্বামীকে আলাদা কক্ষে আটকে রাখে। একই সময় তাকে অন্য কক্ষে নিয়ে শাশুড়ি ও দেবরকেও আটকে রেখে ধর্ষণের চেষ্টা চালানো হয়। গৃহবধূর অভিযোগ, ওই যুবকেরা তার পোশাক ছিঁড়ে ফেলে এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি কক্ষ থেকে বের হয়ে দ্বিতীয় তলার ছাদ থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের মধ্যে হানিফ (২৯) ও কামরুল (৪৫) নামে দুইজনকে আটক করে। তারা সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের বাসিন্দা। সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভুক্তভোগীর স্বামী আতিকুর রহমান নিরব বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।