ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরলেন সারোয়ার তুষার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:০৭:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরলেন সারোয়ার তুষার সারোয়ার তুষার। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। এর ফলে তিনি আবারও দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
 

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
 

দলীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগে গত ১৭ জুন সারোয়ার তুষারকে সাংগঠনিক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে তিনি আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব জমা দেন।
 

ঘটনার পরিপ্রেক্ষিতে দুই মাস তিনি পার্টির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এ সময় তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, নরসিংদীর পদযাত্রা এবং কমিশন ও মিডিয়ায় দলীয় কার্যক্রমে অংশ নেননি।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত জবাব, ঘটনার প্রেক্ষাপট ও আলামত বিশ্লেষণ শেষে সারোয়ার তুষারকে পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তার বিরুদ্ধে শোকজ নোটিশ প্রত্যাহার করা হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।