ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চাচার জানাজা থেকে ফেরার পথে অপহরণের শিকার ববি শিক্ষার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৪:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
চাচার জানাজা থেকে ফেরার পথে অপহরণের শিকার ববি শিক্ষার্থী
চাচার জানাজায় যোগ দিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদ। সোমবার (২৩ জুন) বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার পথে মাদারীপুরে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর বড় চাচা মারা যাওয়ায় ভোর ৬টায় বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে তিনি মাদারীপুর পর্যন্ত বাসে যান। সেখানে বাসস্ট্যান্ডে নেমে ঝিনাইদহের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময়ে একটি মাইক্রোবাস ঝিনাইদহ যাচ্ছে বলে তাকে জানায়। সে মাইক্রোবাসে ওঠার পরে কিছু দূর গিয়ে অপহরণকারীরা তাকে জিম্মি করে। এরপর পরিবারের সঙ্গে ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা টাকা, মোবাইল ও মানিব্যাগ রেখে দূরে একটি সড়কের ওপর নামিয়ে দিয়ে যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদহের বাড়ি যাওয়ার পথে মাদারীপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন ঘটনা জেনে সঙ্গে সঙ্গে মাদারীপুর থানা পুলিশকে কল করি। শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তার সঙ্গে কথা হয়েছে। সে নিরাপদে বাড়ি ফিরছে। বাড়ি থেকে ফেরার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Diya

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।