ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

এ্যানি: ১৭ বছরের ট্রেন্ড নয়, নতুন ধাঁচের রাজনীতি উপহার দেবেন তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৪:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৪:৫৮:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
এ্যানি: ১৭ বছরের ট্রেন্ড নয়, নতুন ধাঁচের রাজনীতি উপহার দেবেন তারেক রহমান ছবি সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরের রাজনৈতিক ধারা কিংবা আগের প্রচলিত রাজনীতি আর চলবে না। তিনি দাবি করেন, তারেক রহমান নতুনভাবে বাংলাদেশে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।
 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

এ্যানি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। রাজনীতি করতে হবে মানুষের সেবা ও সম্মানের জন্য, ব্যক্তিগত সুবিধা বা আর্থিক লাভের জন্য নয়।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “কেউ নেতা হয়ে মোড়লগিরি করলে তা গ্রহণযোগ্য হবে না। আমাদের প্রত্যয় দেশের স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়া।”
 

তিনি উল্লেখ করেন, “আমাদের মনে রাখতে হবে ফ্যাসিস্ট শাসনের অভিজ্ঞতা। ৫ তারিখের পরে তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করে জিয়াউর রহমানের স্বপ্ন ও খালেদা জিয়ার আপসহীন অবস্থান বাস্তবায়ন করতে হবে।”
 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দলের সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন এবং পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।