ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: জাতিসংঘের প্রতিবেদন গেজেট আকারে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:০১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:০১:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: জাতিসংঘের প্রতিবেদন গেজেট আকারে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এই প্রতিবেদনটি ‘জুলাই রেভুলেশন-২০২৪’ নামে সরকারি গেজেটে প্রকাশ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালত মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করে জানতে চান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জুলাই-আগস্টের গণহত্যা বিষয়ক প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না। এর আগে গত ৩ আগস্ট এ রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ সময় চাইলে তা পিছিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেওয়া হয়।
 
আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, দোষীদের বিচারের দাবিতে আগস্টে একটি রিট দায়ের করা হয়। এরপর আদালত রুল জারি করলে সরকার পদক্ষেপ নেয়—ট্রাইব্যুনাল পুনঃপ্রতিষ্ঠা করা হয়, আইন সংশোধন হয় এবং তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম কার্যক্রম শুরু করে। এ সময় জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে প্রায় ১,৪০০ হত্যাকাণ্ড, রাজনৈতিক হস্তক্ষেপ ও সহিংসতার বিবরণসহ পূর্ণাঙ্গ তথ্য উঠে আসে, যা আদালতের নজরে আসে।
 
আইনজীবীর মতে, প্রতিবেদনটি সংরক্ষণের তিনটি মৌলিক কারণ রয়েছে—ভবিষ্যৎ প্রজন্মকে সত্য জানা নিশ্চিত করা, বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা এবং রাষ্ট্রীয়ভাবে দলিল আকারে সংরক্ষণ করা। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটিকে নথিভুক্ত করেছে বলে জানা গেছে।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ করে এবং ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল এ প্রতিবেদন প্রস্তুত করে। প্রতিবেদনটি গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং পরবর্তীতে রিট আবেদনের সম্পূরক হিসেবে সংযুক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।