ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নির্বাচনে জোটের পথে বিএনপি, ধানের শীষে লড়াইয়ের প্রস্তুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:০৯:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
নির্বাচনে জোটের পথে বিএনপি, ধানের শীষে লড়াইয়ের প্রস্তুতি
সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের অঙ্গীকার করেছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়ম মানা হলে জোটের প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আগের মতো এবারও একটি মহল ভোটের পরিবেশ নষ্ট ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। তবে কোন মহল এ ধরনের তৎপরতায় যুক্ত, তা তারা স্পষ্টভাবে উল্লেখ করেননি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জোটভিত্তিক সমীকরণ ও বৈঠক বাড়ছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে একাধিক দীর্ঘ বৈঠক করেছে। এসব বৈঠকে নির্বাচন ঘিরে কৌশল, চাওয়া-পাওয়ার হিসেব এবং ভবিষ্যৎ আন্দোলন নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা চলছে।

স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে। তার ভাষায়, যদি নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ না হয়, তবে জোটসঙ্গীরাও ধানের শীষ প্রতীকে ভোট করতে পারবেন। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, খুব শিগগিরই বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করা হবে, যেখানে সমমনা দলগুলোকেও সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে ও জনমতের বিপক্ষে গিয়ে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। এমনকি বয়কটের ডাক দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে রাজনীতিতে কোন সিদ্ধান্তই চূড়ান্ত নয়। ভোটে একক লড়াই নাকি জোটের অংশগ্রহণ—সবকিছুই স্পষ্ট হবে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের পর।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।