ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

মেহেরপুরে ব্যাংক থেকে ওঠানো টাকা ছিনতাই: চাঞ্চল্য, সিসিটিভিতে নারী শনাক্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১০:২৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১০:৩১:৫০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
মেহেরপুরে ব্যাংক থেকে ওঠানো টাকা ছিনতাই: চাঞ্চল্য, সিসিটিভিতে নারী শনাক্ত
মেহেরপুরের মুজিবনগরে অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার শহর কেদারগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী হোসনে আরা এই ঘটনায় ভুক্তভোগী হন। জানা যায়, পুরন্দর গ্রামের বাসিন্দা সাদিকুরের স্ত্রী হোসনে আরা ব্যাংক থেকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের বাইরে ডাবের পানি খাওয়ার সময় কয়েকজন নারী ঘিরে ধরে গল্পে মেতে ওঠেন। অজান্তেই তাঁর ভ্যানেটি ব্যাগ থেকে এক নারী এক লাখ টাকার বান্ডিল নিয়ে কৌশলে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আশেপাশে খোঁজ করার সময় অন্য নারী সদস্যরাও দ্রুত সরে পড়েন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত নারীর অবস্থান নিশ্চিত হয়েছে। তার নাম ও ঠিকানা অনুসন্ধান করে আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।