ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে মনোরেল বিকল, আটকা পড়লেন ২০০ যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৫১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১১:৫১:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে মনোরেল বিকল, আটকা পড়লেন ২০০ যাত্রী ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে প্রবল বর্ষণের মধ্যে হঠাৎ মনোরেল বিকল হয়ে অন্তত ২০০ যাত্রী আটকা পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝপথে ট্রেনটি থেমে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহে সামান্য সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে।
 

মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানায়, উঁচু ট্র্যাকে চলাচলকারী মনোরেলটি থেমে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। তবে অপারেশন এবং রক্ষণাবেক্ষণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে কাজ শুরু করেছে।
 

স্থানীয় মুখ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে জানান, সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে এবং ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হবে।
 

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফায়ার ব্রিগেডের উদ্ধার অভিযানের আগে আতঙ্কিত কিছু যাত্রী ট্রেনের জানালা ভাঙার চেষ্টা করছেন। গত দুই দিনের টানা বৃষ্টিপাতের কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত এবং সড়কপথ পানিতে তলিয়ে যাওয়ার মধ্যেই এ ঘটনা ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।