২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩৩:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩৩:২৮ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৫ সালের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।
রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন এবং মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৫ জনে পৌঁছেছে।
চলতি বছরে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের এবং শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর